ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দুটি হচ্ছে- আলহাজ টেক্সটাইল লিমিটেড ও বিএসআরএম লিমিটেড।

এর মধ্যে বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তবর্তী এই লভ্যাংশ ঘোষণা করেছে। এই সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ২৮ ফেব্রুয়ারি।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস লোকসান ছিলো ৬৩ পয়সা।
অন্যদিকে, বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ অন্তবর্তী লভ্যাংশ ঘোষণা করেছে।
জানা গেছে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তবর্তী এই লভ্যাংশ ঘোষণা করেছে। এই সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ২৮ ফেব্রুয়ারি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





























Recent Comments