শুক্রবার, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআলহামদুলিল্লাহ এখন ভালো আছি: তানজিন তিশা
spot_img
spot_img

আলহামদুলিল্লাহ এখন ভালো আছি: তানজিন তিশা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত কয়েক দিন ধরেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। প্রথমে বিষয়টিকে খুব গুরুত্ব দেননি তিনি। কিন্তু গত রবিবার থেকে তার অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় হঠাৎ করেই ফেসবুকে নিজের অসুস্থতার কথা জানান তানজিন তিশা। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবিও প্রকাশ করেন তিনি।

সংবাদমাধ্যম অনুযায়ী, ডেঙ্গুসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তিশাকে হাসপাতালেই অবস্থান করতে হয়। এরপর গতকাল সোমবার বিকেলে হাসপাতাল থেকে বাসায় আসেন অভিনেত্রী।

জানিয়েছেন, তিনি এখন সুস্থ আছেন। তিশা বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। আজকে বিকেলেই হাসপাতাল থেকে বাসায় এসেছি। বাসার সবাই দেখাশোনা করছেন, যত্ন নিচ্ছেন।

অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন,  ৪/৫ দিন ধরেই আমি অসুস্থ বোধ করছিলাম। এরপর দেখলাম সারা শরীর অনেক ব্যাথা করছে। আমি ভাবলাম ডেঙ্গু হলো কি না! কিন্তু গতকাল ঘুম থেকে ওঠার পর শরীর অনেক বেশি খারাপ লাগছিল, অনেক অস্থির লাগছিল। এরপর আম্মুকে জানানোর পর বাসায় একজন ডাক্তার এসে স্যালাইন দিয়ে যায়। স্যালাইন দেওয়ার পর আমি আরও অনেক বেশি অস্থির হয়ে পড়ি। এত খারাপ লাগছিল যা বলার বাহিরে। এরপর জ্বর চলে আসে প্রায় ১০৩ ডিগ্রির মতো। এমনটা কখনোই হয়নি এর আগে। এরপর বাসার সবাই মিলে আমাকে নিয়ে হাসপাতালে যায়। গতকাল হাসপাতালেই ছিলাম। সেখানে সারারাত স্যালাইন দিয়ে রাখা হয়েছিল। এখন অনেকটা ভালো অনুভব করছি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments