মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএজিএম/ইজিএম/রেকর্ডডেটআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড অনুমোদন
spot_img
spot_img

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারন সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।  ১১ আগস্ট ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত সভায় ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে।

 

ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় ২০২১ সালে আমানতে ৮.৩৬ শতাংশ এবং বিনিয়োগে ৯.১৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০২১ সালে ১.৯৬ টাকায় দাঁড়িয়েছে। বার্ষিক সাধারণ সভায় নিরীক্ষকদের প্রতিবেদন, ২০২১ সালের ব্যালেন্স শীট এবং ব্যাংকের পরবর্তী বার্ষিক সাধারন সভার সমাপ্তিকাল পর্যন্ত সময়ের জন্য ব্যাংকের নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়।

সভায় শেয়ারহোল্ডারগণ উপস্থাপিত এজেন্ডাসমূহ অনুমোদন করেন। তারা ব্যাংকের আর্থিক বিবরণী পর্যালোচনা করতঃ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের ভাবমূর্তি আরো উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ সেলিম রহমান ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য শেয়ারহোল্ডারগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যাংক পরিচালনায় তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments