শুক্রবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআল-মদিনা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

আল-মদিনা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদ মোট ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ এবং উদ্যোক্তাদের জন্য ১ শতাংশ লভ্যাংশ রয়েছে। ফলে, সাধারণ শেয়ারহোল্ডাররা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.২০ টাকা নগদ লভ্যাংশ পাবেন। উদ্যোক্তারা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.১০ টাকা নগদ লভ্যাংশ পাবেন।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে।

এর আগে সোমবার (৬ অক্টোবর) আল-মদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ-সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আল-মদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে হবে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে আল-মদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। আগের হিসাববছরের একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮৭ টাকা।

আলোচ্য সময়ে আল-মদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৬১ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আল-মদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments