বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওআল-মদিনা ফার্মাসিউটিক্যালসের কিআইও আবেদন আগামীকাল শুরু
spot_img
spot_img

আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের কিআইও আবেদন আগামীকাল শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৫ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পাওয়া আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কিআইও আবেদন আগামীকাল ৭ মে, ২০২৩ তারিখ থেকে শুরু হচ্ছে। কোম্পানিটির কিআইও আবেদনের শেষ সময় ১১ মে, ২০২৩। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ৫ কোটি টাকা মূলধন উত্তোলনে কিআইও অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১ ফেব্রুয়ারি) ৮৪৫তম কমিশন সভা এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এসএমই খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মূলধন উত্তোলনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটি ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৫ কোটি টাকা মূলধন উত্তোলন করবে।

পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ বিদ্যমান ব্যবসা প্রসারিতকরণ, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস।

আর্থিক বিবরণী অনুযায়ী, সর্বশেষ হিসাববছরে (৩০ জুন, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আর শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৫ পয়সায় (পুনঃমূল্যায়নসহ)।

বিএসইসির শর্ত অনুযায়ী, লেনদেন শুরুর পর থেকে তিন বছর কোম্পানিটি কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments