ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৩ অক্টোবর, ২০২৪ তারিখ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৩.০৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ২৩ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৭ শতাংশ বা ৭১.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৯.৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬২.৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩১.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯২.৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২ টির, কমেছে ৩০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.০৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৮০ টি শেয়ার ১ লাখ ২১ হাজার ২৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২১ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২২ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩২ শতাংশ বা ৬৮.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২৪১.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৭৪.০২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯২৪.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩০৬ টির, কমেছে ৫৫ টির এবং অপরিবর্তিত রয় ৩৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭৭.৪৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৬১৫ টি শেয়ার ১ লাখ ১৬ হাজার ২৭৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৫৮ কোটি ২২ লাখ ৪৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন করমছে ৩৬ কোটি ২৩ লাখ ১১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮২ শতাংশ বা ১২১.০১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৪ হাজার ৫০২.২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২ টির, কমেছে ১২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ১২ লাখ ৮০ হাজার ৩৮৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments