ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত বহুল প্রতিক্ষিত ছবি ‘শান’। এম রাহিম পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের এ ছবিটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। মুক্তির দেড় মাস আগে থেকেই ছবিটির হল বুকিং শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকার শ্যামলী, রংপুরের শাপলা, আশুলিয়ার চন্দ্রিমা, মানিকগঞ্জের নবীন, খুলনার শঙ্খ ও ময়মনসিংহের ছায়াবানী হল চূড়ান্ত হওয়ার মাধ্যমে ‘শান’ এর হল বুকিং শুরুর খবর জানিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট।

এ বিষয়ে ছবিটির পরিচালক এম রাহিম বলেন, ‘আপাতত ছয় হল বুকিংয়ের মাধ্যমে শানের ঈদের ছবির হল যাত্রা শুরু হলো। আশা করি ঈদে মুক্তির জন্য দেশের বড় বড় হলগুলো শিগগরিই চূড়ান্ত হবে। ছবিটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। পুলিশি অ্যাকশ থ্রিলার গল্প হওয়ায় ছবিটির শুটিং শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলো ‘শান’। এবার দর্শকদেরই সেই আগ্রহ মিটাতে ঈদে আসছে ছবিটি। ছবিটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।
ছবিটিতে পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments