শুক্রবার, ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকআসামে প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা
spot_img
spot_img

আসামে প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের আসামে হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে। আসামের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবার এই ঘোষণা দেন।

গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। গরুর মাংস খাওয়াসংক্রান্ত বিদ্যমান আইন সংশোধনে বৈঠকটি করা হয়। আইন সংশোধনের উদ্দেশ্য নতুন বিধান যুক্ত করা।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আসামের কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা যাবে না। কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা প্রকাশ্য স্থানেও গরুর মাংস পরিবেশন করা যাবে না। তাই গতকাল থেকে তাঁরা রাজ্যের হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন-খাওয়া সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা বলেন, আগে মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার ওপর নিষেধাজ্ঞার বিধান ছিল। কিন্তু এখন তাঁরা এই নিষেধাজ্ঞার পরিসর বাড়ালেন।

আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়। কিন্তু আসাম গবাদিপশু সংরক্ষণ আইন (আসাম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট) ২০২১ অনুযায়ী, হিন্দু, জৈন ও শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরু জবাই ও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments