সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যআহত যোদ্ধারা
spot_img
spot_img

আহত যোদ্ধারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ’আহত যোদ্ধারা, আমরা কি পারব তাদের একদিনের কষ্টও লাঘব করতে? পারবো কি তাদের দেশের মাটিতে জড়া টাটকা রক্তের মূল্য দিতে? জানিনা পারবো কি না। বলছি ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানের সেই আহত দের কথা, এখোনো জানা যায় কত আহত দের পরিচয় ও তাদের অবস্থান। তবে রয়ে যাক ডেইলি শেয়ারবাজার ডটকম’এর এক পাতায় তাদের স্মৃতিচারণ কারণ তারাই যে সেই জুলাইয়ের বীর।

আজ যে অন্ধ হলো, সেও স্বপ্ন দেখেছিল—

একদিন দুচোখ ভরে স্বাধীন দেশের সূর্য দেখবে।

আজ যে পা হারাল, সেও স্বপ্ন দেখেছিল—

স্বাধীন দেশের মাটিতে একদিন দবদবিয়ে হাঁটবে।

আজ যে মুমূর্ষু হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে,

সেও স্বপ্ন দেখেছিল—

যুদ্ধ শেষে, বীরের বেশে,

পতাকা বুকে নিয়ে বিজয়ের উল্লাস করবে।

তাদের সবুজাভ স্বপ্নগুলো হয়তো কোনোদিন পূরণ হবে না।

শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ ওয়াসিমের মতো

মুক্তির মন্দিরের সোপানতলে

তাদের ইতিহাস লেখা থাকবে না।

কেউ যত্ন করে তাদের ছবি আঁকবে না,

তাদের জন্য আলাদা করে কোনো গল্প কিংবা উপন্যাসও রচিত হবে না।

সবাই শহীদের সংখ্যা যেভাবে জানতে চাইবে,

এই আহত যোদ্ধাদের সংখ্যা কেউ সেভাবে জানতেও চাইবে না!

যারা নিহত হয়েছেন,

তাদের কোনো কষ্ট নেই, সংশয় নেই।

বরং তারা শহীদ—জান্নাতি।

কিন্তু যারা আহত!

বছরের পর বছর চলে যাবে,

তারাও শরীরের ক্ষত নিয়ে বেঁচে থাকবে ঠিকই।

কিন্তু আমরা কি কখনো

তাদের একদিনের কষ্টও লাঘব করতে পারব?

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/হৃদয়.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments