শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণআড়াই মাসে সর্বনিম্ন লেনদেনের রেকর্ড করলো ডিএসই
spot_img
spot_img

আড়াই মাসে সর্বনিম্ন লেনদেনের রেকর্ড করলো ডিএসই

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। এদিন ডিএসইতে লেনদেন ৫০০ কোটির ঘরে অবস্থান করছে, যা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।

এর আগে গত ৩০ জুলাই ডিএসইতে ৫৮০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে আজ দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৯৮টির আর অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ৫৮৯ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪৮ পয়েন্ট কমে অবস্থান করে ৪৮০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করে ১০৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করে ১৬৩৭ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৬৯৪ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১০৪ কোটি ৬৪ লাখ ৫৩ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩০০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২ কোটি ১৬ লাখ ২৭ হাজার টাকা।

ডেইলি শেয়অরবজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments