ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় বেড়েছে।

অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭২ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৪ পয়সা।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে গত বছরের তুলনায় কোম্পানিটির ইপিএস ৬৮ পয়সা বা প্রায় ৬৫ শতাংশ বেড়েছে।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ৪৭ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৫ টাকা ৮১ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ২ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ১২ পয়সা। (কোম্পানি সূত্রে এ তথ্য পাওয়া গেছে)
ডেইলি শেয়ারবাজার ডটকম


































Recent Comments