রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইউক্রেনের সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলার দাবি রাশিয়ার
spot_img
spot_img

ইউক্রেনের সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলার দাবি রাশিয়ার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় সামরিক-শিল্প খাত, জ্বালানি ও পরিবহন অবকাঠামোর বিভিন্ন স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতভর চালানো এ হামলায় কিয়েভের নর্দার্ন ব্রিজ, মেরিডিয়ান কারখানা এবং কয়েকটি বিদ্যুৎ ও শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কিয়েভের নর্দার্ন ব্রিজ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অস্ত্র, সামরিক সরঞ্জাম ও যানবাহন পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। এ ছাড়া মেরিডিয়ান কারখানায় ফ্ল্যামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়। হামলায় কারখানাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রুশ কর্তৃপক্ষ আরও জানায়, কিয়েভ অঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্র, একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং গোলাবারুদ তৈরির কারখানায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া ঝিতোমির অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও আঘাত হেনেছে রুশ বাহিনী।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, কৃষ্ণ সাগরে একটি কার্গো জাহাজেও হামলা চালানো হয়েছে। রাশিয়ার দাবি, জাহাজটিতে ইউক্রেনের জন্য সামরিক সরঞ্জাম ও দ্বৈত ব্যবহারের উপযোগী পণ্য পরিবহন করা হচ্ছিল।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার রাতের হামলায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, নর্দার্ন ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রাজধানীতে আবাসিক ভবন ও একটি কিন্ডারগার্টেনও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে, কিয়েভে অন্তত ছয়জন আহত হয়েছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments