বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইউক্রেনে ন্যাটোর উপস্থিতি মেনে নেবে না রাশিয়া: ল্যাভরভ
spot_img
spot_img

ইউক্রেনে ন্যাটোর উপস্থিতি মেনে নেবে না রাশিয়া: ল্যাভরভ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউক্রেনে ন্যাটোর সেনা মোতায়েন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, কোনও শান্তি চুক্তির অধীনেও ইউক্রেনে ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষা বাহিনী রাশিয়া গ্রহণ করবে না।

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর ল্যাভরভ বলেন, অন্য কোনও পতাকার নিচে সশস্ত্র বাহিনীর উপস্থিতি কিছুই পরিবর্তন করে না। এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া শিগগিরই একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করবে এবং সম্পর্ক পুনঃস্থাপনের পরিবেশ তৈরি করবে।

এদিকে, বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, দীর্ঘ ও কঠিন যাত্রার প্রথম ধাপ ছিল আজ, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেন দীর্ঘদিন ধরে আলোচনার আসন পেয়ে এসেছে এবং আগে থেকেই এই সংকট সমাধান করা সম্ভব ছিল।

ট্রাম্প আরও দাবি করেন, তিনি এই যুদ্ধ বন্ধের ক্ষমতা রাখেন এবং রাশিয়াও সংঘাতের অবসান চায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments