ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইউনাইটেড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৪ টাকা। আর ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ৩৩.০৪ টাকায়।
ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনের কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে ৪ এপ্রিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments