ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আসন্ন বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের সময় ও ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, পরিচালনা পর্ষদ ইজিএম হাইব্রিড পদ্ধতিতে আয়োজনের অনুমোদন দিয়েছে। সভাটি অনুষ্ঠিত হবে কনফারেন্স হল, স্যার জন উইলসন স্কুল, ইউনাইটেড সিটি, সাতারকুল, ঢাকা-১২১২ এ।
এছাড়া ইজিএমের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী সকাল ১১টার পরিবর্তে এখন সভাটি বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
তবে ইজিএমের তারিখ অপরিবর্তিত থাকবে। নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১৭ মে ২০২৬ ইজিএম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম




























Recent Comments