ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির নাম ‘ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড’ এর পরিবর্তে ‘ইউনাইটেড ফাইন্যান্স পিএলস’ নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়। সেই অনুযায়ী কোম্পানির প্রস্তাবিত নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে ডিএসই।
উল্লেখ, আগামীকাল ০৬ জানুয়ারি, ২০২৫ তারিখ থেকে কোম্পানিটির নামের এ পরিবর্তন কার্যকর হবে। এছাড়া অন্যান্য তথ্য (নাম ছাড়া) অপরিবর্তিত থাকবে বলে কোম্পানিটি জানিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments