ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ১ টাকা ৫৮ পয়সা।
এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ১৫ টাকা ৩৯ পয়সা।
এছাড়াও কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১ টাকা ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ২ টাকা ৬ পয়সা।
উল্লেখ্য, আগামী ২০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ বেলা ১২ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুলাই, ২০২৩।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments