ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড ইউনিয়ন ইন্স্যুরেন্সের এ ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে।
২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে কোম্পানিটির এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
রেটিংয়ের পাশাপাশি কোম্পানিটির ভবিষ্যৎ পরিস্থিতির পূর্বাভাস বা আউটলুক ‘স্থিতিশীল’ (স্টেবল) হিসেবে উল্লেখ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments