ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।কোম্পানি সূত্রে সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির আয় হয়েছিল ১৬ টাকা ১৭ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির আয় হয়েছে ২৯ টাকা ৭০ পয়সা। গত বছরের একই সময়ে ৩৫ টাকা ১৯ পয়সা আয় ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেযার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২১ টাকা ৯১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.



























Recent Comments