ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারনে ডিএসই নোটিস দিলে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস দিলে তার জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ২২ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫০ টাকা ৯০ পয়সা। ২৫ মে কোম্পানিটির শেয়ার দর ৫৮ টাকা ২০ পয়সায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments