শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ইউপির কর্মদক্ষতা মূল্যায়ন করবে সরকার
spot_img
spot_img

ইউপির কর্মদক্ষতা মূল্যায়ন করবে সরকার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রতিবছরের মতো এবারও ইউনিয়ন পরিষদের (ইউপি) কর্মদক্ষতা মূল্যায়ন করবে সরকার। এ লক্ষ্যে দেশের সব বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সম্প্রতি পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রতিবছরের মতো ২০২২-২৩ অর্থবছরে ইউনিয়ন পরিষদের কর্মদক্ষতা মূল্যায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে ২০২২-২৩ অর্থবছরের ইউনিয়ন পরিষদ কর্মদক্ষতা মূল্যায়ন ফরম আপলোড করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে মূল্যায়ন ফরম যথাযথভাবে পূরণ করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিস্বাক্ষরক্রমে এ বিভাগে পাঠাবে। কারিগরি ত্রুটির ফলে ফরম ডাউনলোড করা সম্ভব না হলে নির্ধারিত ফরমের হার্ডকপি ফটোকপি করে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করা যাবে।

চিঠিতে বিভাগীয় কমিশনারদের উদ্দেশে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় সংখ্যক ইউনিয়ন পরিষদ কর্মদক্ষতা মূল্যায়ন ফরম সরবরাহের জন্য ফরমের হার্ডকপি পাঠানো হলো।

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আপনার জেলার সব ইউনিয়ন পরিষদের মূল্যায়িত প্রতিবেদন প্রতিস্বাক্ষরপূর্বক স্থানীয় সরকার বিভাগে পাঠানো নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments