ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির ইপিএসে ব্যাপক পতন হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত (consolidated) শেয়ার প্রতি ৪৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছিল ৬১ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত (consolidated) ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ৫০ পয়সা সমন্বিত (consolidated) আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৮৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments