ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ৫ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৪৫ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৪২ পয়সা।
আগামী ৩১ জুলাই সকাল ৯টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments