
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড রেমিট্যান্স বিজনেসের জন্য সিঙ্গাপুরে নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচিত সাবসিডিয়ারির পরিশোধিত মূলধন হবে ৯ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি ৭৫ লাখ টাকা।
আলোচিত সাবসিডিয়ারি কোম্পানি কার্যক্রম শুরু করলে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসীরা সহজে তার মাধ্যমে দেশে টাকা পাঠাে পারবেন। এতে ব্যাংকটির বৈদেশিক মুদ্রার প্রবাহ জোরালো হবে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে সাবসিডিয়ারি কোম্পানি গঠন করার এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments