সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদইউসিবি স্টক ব্রোকারেজের চেয়ারম্যান হলেন আরিফ কাদরী
spot_img
spot_img

ইউসিবি স্টক ব্রোকারেজের চেয়ারম্যান হলেন আরিফ কাদরী

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন ইউসিবি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক আরিফ কাদরী। মঙ্গলবার (২২মার্চ) তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

৩৮ বছরের বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতালব্ধ কাদরী ১৯৮৪ সালে আরব বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার পেশাগত জীবনের সূচনা করেন। তিনি আরব বাংলাদেশ ব্যাংক, আল-বারাকা ব্যাংক, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক, মেঘনা ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে মানব সম্পদ বিভাগ প্রধান, ক্যামেলকো, চিফ রিস্ক অফিসার, হেড অফ ইন্টারনাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স বিভাগ প্রধান, চিফ অপারেটিং অফিসার প্রভৃতিসহ ব্যাংকের বিভিন্ন ব্যবস্থাপনা পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

তিনি আইডিএফসির (নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান) পর্ষদ পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ এ্যাসোশিয়েশন অব ব্যাংকারস এর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments