ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য মতে, আগামী ১৯ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় খান পালেস কনভেনশন হল, ১৯-দোয়েল, সুবিদবাজার সিলেটে কোম্পানিটি ইজিএম অনুষ্ঠিত হবে।
এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর।
উল্লেখ্য, কোম্পানিটি তাদের সহযোগী প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের শেয়ার আইপিওতে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমতির জন্য তারা ইজিএম করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments