বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদইতিবাচক পুঁজিবাজার: নতুন আশায় সক্রিয় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ইতিবাচক পুঁজিবাজার: নতুন আশায় সক্রিয় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৯ জানুয়ারি, ২০২৫ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেন ইতিবাচক রয়েছে। দিন শেষে আজ ৩৯.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৯ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ৯.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৪.৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬১.৯৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৪.২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭ টির, কমেছে ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৯.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৬৬ লাখ ২২ হাজার ৯৬টি শেয়ার ১ লাখ ১১ হাজার ২৭ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩২৪ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১১ শতাংশ বা ৫.৭৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৮৫.০০০৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫৮.৩৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৭৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯২১.০০৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১১৮ টির, কমেছিল ২১৪ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৯.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ৩২৬টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৯২৫ বার হাতবদল হয়েছিল। আজ দিন শেষে লেনদেন হয়েছিল ৩০৭ কোটি ১ লাখ ৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৭ কোটি ২ লাখ ৭৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৪ শতাংশ বা ২০.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৫৯.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২ টির, কমেছে ১০৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার ৮৬৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments