সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাইতিহাদে লিভারপুলের অগ্নিপরীক্ষা
spot_img
spot_img

ইতিহাদে লিভারপুলের অগ্নিপরীক্ষা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লিভারপুল কি লিগ শিরোপা পুনরুদ্ধার করতে পারবে? বিষয়টি নাকি আজই পরিষ্কার হয়ে যাবে। ইতিহাদ স্টেডিয়ামে আজ লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে লিভারপুল। টেবিলের শীর্ষে থাকা সিটির মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরতে পারলে শিরোপার সম্ভাবনা জোরালো হওয়ার পাশাপাশি সবাইকে বার্তা দেওয়াও হবে অলরেডদের। তবে কাজটা মোটেই সহজ নয়। দারুণ ছন্দে আছে গত মৌসুমে ট্রেবলজয়ী পেপ গার্দিওলার দল। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এ ছাড়া চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।

গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রিমিয়ার লিগে একাধিপত্য করছে সিটি। তবে এই দাপটকে ধারাবাহিকভাবে চ্যালেঞ্জ জানিয়ে আসছে একমাত্র ইয়ুর্গেন ক্লপের লিভারপুলই। জার্মান এ কোচের অধীনে ৩০ বছরের খরা কাটিয়ে ২০১৯-২০ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল অলরেডরা। গত ছয় মৌসুমের মধ্যে ওই একবারই কেবল সিটি শিরোপা জিততে ব্যর্থ হয়েছিল। এর মধ্যে দুই মৌসুম তারা শিরোপা জিতেছে লিভারপুলকে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে। তাই ইদানীং এ দুই ক্লাব প্রিমিয়ার লিগের মূল দুই প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।

তবে গত মৌসুমটা ভীষণ বাজে কেটেছে লিভারপুলের। দুই মৌসুম আগে চার শিরোপার দৌড়ে থাকা দলটি গত মৌসুমে পঞ্চম হয়েছে। যে কারণে চ্যাম্পিয়ন্স লিগে নেই তারা। সেই দুরবস্থা কাটাতে লিভারপুলকে নতুন করে সাজিয়েছেন ক্লপ। সর্বশেষ দলবদলে ম্যাক অ্যালিস্টার, সাবোস্লাইদের মতো তারকাদের দলে ভিড়িয়েছেন। এর ফলাফল হাতেনাতেই মিলছে। সিটির চেয়ে মাত্র ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। চলতি মৌসুমে লিগের ১২ ম্যাচে মাত্র একটি হার তাদের। টটেনহামের বিপক্ষে সে হারও বিতর্কিত। লিভারপুলে লুইস দিয়াজের গোল অফসাইডের অজুহাতে বাতিল করায় রেফারি কমিটি প্রকাশ্যে ক্ষমা পর্যন্ত চেয়েছে।

এই পরিবর্তনের ফলে আবার দুর্গ হয়ে উঠেছে অ্যানফিল্ড। চলতি মৌসুমে অ্যানফিল্ডে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচের সব ক’টিতেই জয় পেয়েছে লিভারপুল। কিন্তু ছয়টি অ্যাওয়ে লিগ ম্যাচের মাত্র ২টি জিতেছে। তাই আজ সিটির মাঠে বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে ক্লপ শিষ্যদের জন্য।

সিটি আবার ইতিহাদে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৩ ম্যাচ জিতেছে। গত ডিসেম্বর থেকে এই মাঠে হারেনি তারা। গত মৌসুমে ট্রেবলজয়ী সিটির বিপক্ষে আজ কঠিন পরীক্ষা দিতে হবে লিভারপুলকে। দু’দলের সর্বশেষ ৫ লড়াইয়ে ৩টি জিতে এগিয়ে আছে লিভারপুল। তবে শেষ দুই ম্যাচে কিন্তু দাপটের সঙ্গে জিতেছে সিটি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments