ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর ’২১)
তথ্যমতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ০.০৮ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৫৩ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১)
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১০ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ১৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৩১ পয়সা।
এছাড়া, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২১ পয়সা নেগেটিভ।
তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২)
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ২২ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ০.০১ টাকা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৫৪ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১৯ পয়সা আয় হয়েছিল।
এছাড়াও গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ১৩ পয়সা। যা আগের বছর ছিলো ১ টাকা ৬৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments