ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইন্জুরির জন্যে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্ট ও শ্রীলঙ্কা সিরিজ খেলতে পারেননি তাসকিন আহমেদ। লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন তিনি। বর্তমানে পুরোদমে রিহ্যাব চলছে ডানহাতি এই ফাস্ট বোলারের।

জুনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ সফর। তার আগে ফিট হয়ে উঠতে তাসকিনকে সময় দিচ্ছেন জাতীয় দলের ট্রেনার নিক লি।ক্যারিবিয়ান সফরে ফিট হয়ে উঠার ওপরই নির্ভর করছে তার যাওয়াটা ।
নিজের রিহ্যাব নিয়ে দ্রুতগতির এ পেসার বলেছেন, ট্রেনারের অধীনে কাজ শুরু করেছি। ছোট ছোট ড্রিলগুলো করছি। ব্যথা এখন কম, নেই বললে চলে। আশা করি, দ্রুত বোলিং শুরু করতে পারব। আগামী সপ্তাহ থেকে বোলিং করব। তখন বুঝতে পারব কী অবস্হা।
উল্লেখ্য, টেস্ট ও টি-২০ সিরিজ খেলবেন না তাসকিন। পুরোপুরি ফিট হওয়াই এখন এই খেলোয়ারের মূল লক্ষ্য।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments