ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং পিএলসি চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) একীভূত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির একীভূত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে একীভূত শেয়ারপ্রতি আয় ছিল ২১ পয়সা।
এ সময়ে কোম্পানিটির একীভূত শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১৩ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির একীভূত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যা ছিল ১৩ টাকা ৪৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments