রবিবার, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইন্দোনেশিয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্প
spot_img
spot_img

ইন্দোনেশিয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এর ফলে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা।

স্থানীয় সময় রোববার দিনগত রাত দেড়টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মালুকু তেঙ্গা রিজেন্সি থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীরে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জরুরি ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্যান্ডি লুহুলিমা সিনহুয়াকে বলেন, ভূমিকম্পের ফলে কোনো গুরুতর প্রভাব পড়েনি। কোনো গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

১২৭টি সক্রিয় আগ্নেয়গিরির দেশ ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থিত। দেশটি প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মুখে পড়ে। অঞ্চলটি পৃথিবীর ভিন্ন ভিন্ন টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প দেখা যায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments