ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আগামীকাল ৪ মার্চ, ২০২৫ তারিখ (মঙ্গলবার) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষণাকৃত ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments