মঙ্গলবার, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদইন্স্যুরেন্সের টাকা পেয়েছে সায়হাম কটন
spot_img
spot_img

ইন্স্যুরেন্সের টাকা পেয়েছে সায়হাম কটন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণ হিসেবে বীমা দাবির কিস্তির টাকা পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেড। তালিকাভুক্ত অপর কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ১৫ কোটি টাকা পেয়েছে সায়হাম কটন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত বছরের ১৫ অক্টোবর মধ্যরাতে হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত সায়হাম কটনের কারখানায় আগুন লাগে। আগুনে সুতা উৎপাদনের জন্য গুদামে মজুদ করে রাখা সব কাঁচা তুলা পুড়ে যায়। এতে গুদামের অবকাঠামোও নষ্ট হয়ে যায়।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে কোম্পানিটির বীমা করা ছিল। বীমা দাবি হিসেবে গ্রীনডেল্টা কোম্পানিটিকে ৪২ কোটি ২ লাখ টাকা পরিশোধ করবে। এরই একটি অংশ হিসেবে ১৫ কোটি টাকার চেক দিয়েছে, যা গ্রহণ করার বিষয়টি আজ সায়হামের পর্ষদ সভায় অনুমোদিত হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডট কম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments