শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণইন্স্যুরেন্সে ভর করে এগুচ্ছে পুঁজিবাজার
spot_img
spot_img

ইন্স্যুরেন্সে ভর করে এগুচ্ছে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ০১ জুন, সাপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর।এ দিন কমেছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২৮.৮৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০১ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৪ শতাংশ বা ১৫.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৫.৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯.৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০১.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.৮৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৩৫৪টি শেয়ার ২ লাখ ৪ হাজার ৬০৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৯৭ কোটি ৮৩ লাখ ৩২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩১ মে ডিএসই’র ব্রড ইনডেক্স ০.০৯ শতাংশ বা ৬.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৯.৭৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ১.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬.৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৮.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হয় ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২ টি। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৭.৭২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসইতে ২০ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৭৮৯টি শেয়ার ২ লাখ ৪৮ হাজার ৬৬৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৯৮ কোটি ৬৫ লাখ ১৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২০০ কোটি ৮১ লাখ ৮৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২২ শতাংশ বা ৪১.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৫৫.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৭ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৭১টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৭টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ৫০ লাখ ২০ হাজার ৬২৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৭৩ লাখ ২৪ হাজার ৬০০ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ২৩ লাখ ০৩ হাজার ৯৭৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments