সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণইন্স্যুরেন্সে ভর করে ফের উত্থানে পুঁজিবাজার
spot_img
spot_img

ইন্স্যুরেন্সে ভর করে ফের উত্থানে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার, ১৯ জুন সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। বেড়েছে দৈনিক লেনদেনের পরিমানও। দিন শেষে আজ ৪১.১২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৯ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫২ শতাংশ বা ৩৩.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৪.১৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯.৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৮.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬ টির, কমেছে ২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.১২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৮৯ লাখ ১৫ হাজার ১০৯টি শেয়ার ১ লাখ ৩৩ হাজার ৮৪৯বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩৩ কোটি ২২ লাখ ৭৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ১.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮১.০৬ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৩.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১ টির, কমেছে ৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২০.৪০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ৭৪৬টি শেয়ার ১ লাখ ১১ হাজার ৮৮১বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১৮ কোটি ২০ লাখ ৪২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১৫ কোটি ২ লাখ ৩২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৩ শতাংশ বা ৮০.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৩৫.২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৯৯টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ৯১ লাখ ২২ হাজার ৬৩০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ৭৬৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭৯ লাখ ৩২ হাজার ১৩৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments