মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণইন্স্যুরেন্সে ভর করে বড় পতন থেকে রক্ষা পেল পুঁজিবাজার
spot_img
spot_img

ইন্স্যুরেন্সে ভর করে বড় পতন থেকে রক্ষা পেল পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: রপ্তানিকারকদের বীমা করার নির্দেশনার আসার পর আজ পুঁজিবাজারে ইন্স্যুরেন্স সেক্টরে ব্যাপক ইতিবাচক পরিবর্তন হয়েছে। যে কারণে অন্যান্য সেক্টরের অবস্থা খারাপ থাকলেও তেমনটা বড় পতন আজ পুঁজিবাজারে হয়নি। আজ ২৫ এপ্রিল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ২৯.৮৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৫ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৪ শতাংশ বা ১৬.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৬৬.৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৪.৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৭৬.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩ টির, কমেছে ২২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.৮৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৬৯৮টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৬১৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৯৩ কোটি ১ লাখ ৬৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ২০.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৬৮৩.২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.০৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৬১.৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪৮৬.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০০ টির, কমে ১৪২ টির এবং অপরিবর্তিত রয় ৩৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫২.৪৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৬২৪টি শেয়ার ১ লাখ ৯০ হাজার ২১৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৯৫ কোটি ৮৪ লাখ ২৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩০২ কোটি ৮২ লাখ ৬১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৪ শতাংশ বা ৪৬.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫৯৯.২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৯ টির, কমেছে ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২০ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৯৯৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪০ কোটি ৪৪ লাখ ৬৯ হাজার ৪৪০ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ২০ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার ৪৪৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments