রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদইফাদ অটোসের শেয়ার কারসাজি: গ্রাহক সোলায়মানকে ১০ লাখ টাকা জরিমানা
spot_img
spot_img

ইফাদ অটোসের শেয়ার কারসাজি: গ্রাহক সোলায়মানকে ১০ লাখ টাকা জরিমানা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ইফাদ অটোসের শেয়ার সিরিজ লেনদেন করায় এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসের গ্রাহক সোলায়মান রুবেলকে (ক্লায়েন্ট কোড ৯৬৮, ২১৩৮ ও ৫৫৯৩১) ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (২৬ আগস্ট) কমিশনের ৭৩৭তম নিয়মিত সভায় এই জরিমানা করা হয়েছে।

বিএসইসির তথ্যমত, সোলায়মান রুবেল ২০১৫ সালে ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত নিজের কোডে ইফাদ অটোসের বিপুল পরিমাণ শেয়ার লেনদেন করেন। এক্ষেত্রে লেনদেন হলেও মালিকানা পরিবর্তন হয়নি। এই লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর সেকশন ১৭(ই)(৩) এবং ১৭(ই)(৫) ভঙ্গ করা হয়েছে। এজন্য সোলায়মান রুবেলকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments