ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গত ৯ জুলাই দৈনিক প্রথম আলো পত্রিকায় “সাবরাংয়ে রিসোর্ট করবে ইফাদ অটোস, বিনিয়োগ ৪০০ কোটি টাকা” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের মন্তব্যও তুলে ধরা হয়। কিন্তু বিষয়টি পুঁজিবাজারের জন্য স্পর্শকাতর ও মূল্য সংবেদনশীল তথ্যের আওতায় পড়লে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে কোম্পানিকে চিঠি দেওয়া হয়। চিঠিতে কোম্পানিটি জানায়, এই জমি বাংলাদেশ ইকোনোমিক জোন অর্থরিটির (বেজা) অধীনে। কোম্পানিটির আবেদন প্রক্রিয়া খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইফাদ অটোস বেজার কাছে জমি বুকিংয়ের উদ্দেশ্যে আবেদন করেছে। এই জমিটি কোম্পানির মালিকানায় আসতে প্রায় ১০ বছর সময় লাগবে। এছাড়া কোম্পানি জমি পাবে এমন নিশ্চয়তা নেই বলে জানিয়েছে কোম্পানিটি।
ইফাদ অটোস আরও জানায়, এমতাবস্থায় কোম্পানিটি প্রস্তাবিত প্রকল্প কবে শুরু করতে পারবে এই তথ্য এখন জানানো সম্ভব না। আরো জানা যায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে গত ৬ জুলাই সাবরাং ইজেডে এই বিনিয়োগ প্রস্তাব দিয়েছে ইফাদ গ্রুপের প্রতিষ্ঠান ইফাদ অটোস। তাদের প্রস্তাবে বলা হয়েছে, ছয় একর জমিতে তারা ‘ড্রিম রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড’ একটি রিসোর্ট করতে চায়। আরেক প্লটে এক একর জমিতে একটি হোটেল করতে চায়। ইফাদের প্রস্তাবিত বিনিয়োগ ৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪০৮ কোটি টাকা।
Recent Comments