ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বে-মেয়াদী (Open-end) মিউচুয়াল ফান্ড ইবিএল এএমএল ফার্স্ট ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাববছরের (জুলাই’২০-জুন’২১) জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাবেন।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
ফান্ডটির পরিচালনার দায়িত্বে থাকা ইবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (Earning Per Unit-IPU) হয়েছে ১ টাকা ৭২ পয়সা।
গত ৩০ জুন এই লভ্যাংশের রেকর্ড তারিখ ছিল। অর্থাৎ চলতি বছরের ৩০ জুন তারিখে যাদের কাছে ফান্ডটির ইউনিট ছিল, তারা-ই ওই লভ্যাংশ পাবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর
































Recent Comments