
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের পর্ষদের সভা (ট্রাস্টি সভা) স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রতিষ্ঠানটির পর্ষদের সভা (ট্রাস্টি সভা) গত ১৩ আগস্ট, বিকাল ৩ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবারয কারণে পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ ও সময় পরে জানানো হবে।
সভায় প্রতিষ্ঠানটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments