ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নিউ ব্রান্ডের মূলধনী যন্ত্রপাতি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভিন্স টেক্সটাইলের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি দুই স্টেজের উন্নতমানের স্ক্রু এয়ার কমপ্রেসার এবং রেফ্রিজেরেন্ট এয়ার ড্রায়ার চীনের জিন গ্রিন ট্রেডিং কোম্পানি থেকে আমদানি করবে। এই যন্ত্রপাতি আমদানি করতে কোম্পানির ৭২ হাজার ৫০০ ডলার ব্যয় হবে।
ইভিন্স টেক্সটাইল উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments