সোমবার, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ইভ্যালির প্রধান নির্বাহী ও চেয়ারম্যানকে তিন বছরের কারাদণ্ড
spot_img
spot_img

ইভ্যালির প্রধান নির্বাহী ও চেয়ারম্যানকে তিন বছরের কারাদণ্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি, তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। আজ রোববার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এম. মিসবাহ উর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার বাদী মো. রাজিব আদালতে অভিযোগ করেন, ইভ্যালির মাধ্যমে প্রতারণার শিকার হয়ে তিনি ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের শিকার হয়েছেন। বাদী অভিযোগ করেন, আসামিরা সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাৎ করেছেন, যা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়েছে।

এই রায়ের পর, মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া হৃদয় আশা প্রকাশ করেছেন যে, ভুক্তভোগীরা কিছুটা হলেও ন্যায়বিচার পাবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments