রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যইভ্যালি যাচ্ছে শামীমার হাতে
spot_img
spot_img

ইভ্যালি যাচ্ছে শামীমার হাতে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর সকালে দায়িত্ব বুঝে নেন তিনি। আনুষ্ঠানিকভাবে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায়িত্ব নিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। পদত্যাগ করা বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবীর মিলন সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অডিট রিপোর্ট, ব্যবস্থাপনা পরিচালকের মতামত, আদালতের নির্দেশনা মতো পরিচালনা বোর্ডের মতামত এবং হাইকোর্ট নির্দেশিত পরিচালনা বোর্ডের সব সদস্যের পদত্যাগপত্র বুধবার হাইকোর্ট বিভাগে জমা দেয়া হয়।

এর আগে ইভ্যালির দায়িত্ব ছেড়ে দেন সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড। এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন বোর্ডে মাহবুব কবীর মিলন ছাড়াও সদস্যরা ছিলেন: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ এবং কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

এদিকে ইভ্যালির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ চালু করা হয়েছে। বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর বেলা ১১টা ৪৮ মিনিটে নতুন করে আবারও চালু হয় ইভ্যালির ফেসবুক পেজ। এদিকে এর আগে ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার মা ও বোন জামাইকে নতুন পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেন হাইকোর্ট। এতে ২২ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টের নির্দেশে গঠিত বোর্ডের মিটিংয়ে তাদের নতুন পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করতে বলা হয়। সেই অনুযায়ী, ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর থেকে ইভ্যালির দায়িত্ব নিলেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো রাসেলকে জামিন দেন আদালত। ওই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেলেও তার বিরুদ্ধে আরও মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি রাসেল। তবে শামীমা নাসরিন বর্তমানে জামিনে রয়েছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments