মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরানের বিরুদ্ধে জয় হলে দ্রুত কমবে তেলের দাম: ট্রাম্প
spot_img
spot_img

ইরানের বিরুদ্ধে জয় হলে দ্রুত কমবে তেলের দাম: ট্রাম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম প্রতি গ্যালন ৩ ডলারে নেমে আসবে এবং শেষ পর্যন্ত তা ২ ডলারের নিচেও চলে যেতে পারে। এক গ্যালনে প্রায় ৩ দশমিক ৮ লিটার।

ট্রাম্প বলেন, তেলের দাম দ্রুত কমবে। একই সঙ্গে তিনি আবারও দাবি করেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।

তবে ট্রাম্পের এমন দাবির মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। ব্রেন্ট ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৩৪ ডলারে উঠেছে। অর্থনীতিবই পড়ুন

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা বাড়ায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগও বেড়েছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র তার সম্পদে নতুন করে হামলা চালালে তারা পাল্টা জবাব দেবে। এতে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে সর্বশেষ লেনদেনের সময় ব্রেন্ট তেলের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়ায় ব্যবসায়ীরা তেলের দামের সঙ্গে অতিরিক্ত ঝুঁকিমূল্য যোগ করছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments