ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসরায়েলের হামলা ও সামগ্রিকভাবে দেশের নিরাপত্তাজনিত কারণে ইরানের একাধিক বিশ্ববিদ্যালয়ে সেমেস্টার বা ফাইনাল পরীক্ষার সূচিতে পরিবর্তন করা হয়েছে।
যেসব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাসূচি পরিবর্তন করা হয়েছে সেগুলো হলো— তেহরান বিশ্ববিদ্যালয়, শরীফ ইন্সটিটিউট অব টেকনোলজি, শহীদ বেহেশতি ইন্সটিটিউট অব টেকনোলজি, ইরান ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমিরকবির ইন্সটিটিউট অব টেকনোলজি ও ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজি।
গতকাল ভোর রাতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করে ইসরায়েল। এই হামলায় ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাসহ উচ্চপদস্থ ২০ কমান্ডার নিহত হন। এছাড়াও দেশটির ৬ পরমাণুবিজ্ঞানীকে মেরে ফেলে ইসরায়েল। এর জবাবে ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা করে ইরান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments