
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইষ্টার্ন কেবলস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন কোম্পানিটির ইপিএস লোকসান থেকে মুনাফায় এসেছে। জানা যায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ টাকা ১ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪৪ টাকা ১৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.


































Recent Comments