রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইসরায়েলের হামলায় গাজায় আরও ৭২ প্রাণহানি
spot_img
spot_img

ইসরায়েলের হামলায় গাজায় আরও ৭২ প্রাণহানি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭৮ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৪ হাজার ৩২১ জন এবং ১ লাখ ২৩ হাজার ৭৭০ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

প্রসঙ্গত, সম্প্রতি গাজায় আবারও দু’মাসের যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নেতানিয়াহু সম্মতি দিলেও হামাস এখনো অনুমোদন করেনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments