ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনিবার্য কারণবশত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বইমেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে নতুন সময়সূচি অনুযায়ী উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায়।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বইমেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানসহ বিপুলসংখ্যক প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে।
বইমেলায় পবিত্র কুরআন, হাদিস, সিরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন গ্রন্থের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বই পাওয়া যাবে।
ইসলামিক ফাউন্ডেশন আশা করছে, এ আয়োজনের মাধ্যমে সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
পরিবর্তিত সূচি অনুযায়ী শনিবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিতব্য উদ্বোধন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments