বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিইসলামী ব্যাংকের রংপুর জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত
spot_img

ইসলামী ব্যাংকের রংপুর জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রংপুর জোনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কর্মকর্তা সম্মেলন ৮ জুন, ২০২৪ (শনিবার) রংপুরের প্রাইম মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. এম. কামাল উদ্দীন জসীম।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রংপুর জোনপ্রধান আবুল লাইছ মোহাম্মাদ খালেদ।

সম্মেলনে ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল এমরান সহ প্রধান কার্যালয়ের নির্বাহী, রংপুর জোনের অধীন শাখাসমূহের প্রধান, উপ-শাখা ইনচার্জ, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments